গান / প্রেম

সকালবেলার আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী

Sakalbelar aloy baje

প্রেম
সকালবেলার আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী–

আন্ বাঁশি তোর, আয় ক’বি॥

   শিশিরশিহর শরতপ্রাতে
শিউলিফুলের গন্ধ-সাথে

      গান রেখে যাস আকুল
হাওয়ায়, নাই যদি রোস নাই র’বি॥

এমন ঊষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে,

কুন্দের দুল সীমন্তে।

   কপোতকূজনকরুণ
ছায়ায়      শ্যামল কোমল
মধুর মায়ায়

তোমার গানের নূপুরমুখর

জাগবে আবার এই ছবি॥

প্রতিবর্ণীকরণ

Sokalbelar aaloy baaje bidaybyathar bhoirobi –
Aan bnaashi tor, aay kobi.
Shishirshihor sharotpraate shiuli phuler gandhosaathe
Gaan rekhe jaas aakul haawar, naai jodi ros naai robi.
Emon usha aasbe aabar sonay rongin digante,
Kunder dul simonte.
Kapotkujonkorun chhaayay shyamol komal modhur maayay
Tomar gaaner nupurmukhar   jaagbe aabar ei chhobi.