সকাতরে ওই কাঁদিছে সকলে
Sakatare oi kadichhe
পূজা ও প্রার্থনা
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা। কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা॥ ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা। যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা॥ সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে– মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে॥ ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে– কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে॥ কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে– তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে॥
প্রতিবর্ণীকরণ
Sokatore oi knaadichhe sakole, shono shono pita. Kaho kaane kaane, shunao praane praane mongalobaarota. Khudra aasha niye royechhe bnaachiye, sadai bhaabona. Ja-kichhu paay haaraye jaay, naa maane saantona. Sukh-aashe dishe dishe beraay kaatore - Morichika dhorite chaay e morupraantore. Phuraay bela, phuraay khela, sondhya hoye aase - Knaade takhon aakul-mon, knaape toraase. Ki habe goti, bishwopoti, shaanti kotha aachhe - Tomare daao, aasha purao, tumi eso kaachhe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা ও প্রার্থনা · 18(পূজা ও প্রার্থনা)
- রাগ
- কর্ণাটী-ভজন
- তাল
- একতাল
- সংকলন
- রবিচ্ছায়া
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৮
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain / সরলা দেবী
সরলা দেবী১৮৭২–১৯৪৫স্বর্ণকুমারী দেবীর কন্যা, রবীন্দ্রনাথের ভাগ্নী — সংগীতজ্ঞ, শিক্ষাব্রতী ও স্বদেশি আন্দোলনের কর্মী; ১৯১০ সালে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন।Photographer unknown · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1883(১২৯০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।