সখী, প্রতিদিন হায় এসে
ফিরে যায় কে।
তারে আমার মাথার একটি
কুসুম দে॥
যদি শুধায়
কে দিল কোন্ ফুলকাননে,
মোর শপথ, আমার নামটি
বলিস নে॥
সখী, সে আসি ধুলায় বসে
যে তরুর তলে
সেথা আসন বিছায়ে রাখিস
বকুলদলে।
সে যে করুণা জাগায় সকরুণ নয়নে–
যেন কী
বলিতে চায়, না বলিয়া যায় সে॥
প্রতিবর্ণীকরণ
Sokhi, protidin haay ese phire jaay ke.
Taare aamar maathar ekti kusum de.
Jodi shudhay ke dilo, kon phoolokaanone,
Mor shapath, aamar naamti bolis ne.
Sokhi, se aasi dhulay base je torur tole
Setha aason-bichaaye raakhis bakulodale.
Se je koruna jaagay sakoruno nayone -
Jeno kee bolite chaay, na boliya jaay se.
দিনেন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1897(১৩০৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।