সুখে থাকো আর সুখী করো সবে
Sukhe thako ar sukhi
আনুষ্ঠানিক
৫ সুখে থাকো আর সুখী করো সবে, তোমাদের প্রেম ধন্য হোক ভবে॥ মঙ্গলের পথে থেকো নিরন্তর, মহত্ত্বের ’পরে রাখিয়ো নির্ভর– ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো সংশয়নিশীথে সংসার-অর্ণবে। চিরসুধাময় প্রেমের মিলন মধুর করিয়া রাখুক জীবন, দুজনার বলে সবল দুজন জীবনের কাজ সাধিয়ো নীরবে॥ কত দুঃখ আছে, কত অশ্রুজল– প্রেমবলে তবু থাকিয়ো অটল। তাঁহারি ইচ্ছা হউক সফল বিপদে সম্পদে শোকে উৎসবে॥
প্রতিবর্ণীকরণ
Sukhe thaako aar sukhi karo sobe, Tomader prem dhonyo hok bhobe. Mongoler pothe theko nirantar, Mahattwer pore raakhiyo nirbhar - Dhrubasatya tnaare dhrubataara koro sanshayonishithe songsar-ornobe. Chirasudhamoy premer milon modhur koriya raakhuk jibon, Dujonar bale sabal dujan jiboner kaaj saadhiyo nirobe. Kato dukkho aachhe, kato oshrujol – Premobale tabu thaakiyo atol. Tnaahari ichchha houk saphal bipade sampade shoke utsabe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- আনুষ্ঠানিক · 5(আনুষ্ঠানিক)
- উপ-পর্যায়
- পোরিনোয
- রাগ
- কীর্তন
- তাল
- একতাল
- সংকলন
- গানের বহি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৮
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1889(১২৯৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।