সুমঙ্গলী বধূ, সঞ্চিত রেখো প্রাণে স্নেহমধু
Sumangali bodhu sanchito
আনুষ্ঠানিক সঙ্গীত
১১
সুমঙ্গলী বধূ, সঞ্চিত রেখো প্রাণে স্নেহমধু। আহা।
সত্য রহো তুমি প্রেমে, ধ্রুব রহো ক্ষেমে–
দুঃখে সুখে শান্ত রহো হাস্যমুখে।
আঘাতে হও জয়ী অবিচল ধৈর্যে কল্যাণময়ী। আহা॥
চলো শুভবুদ্ধির বাণী শুনে,
সকরুণ নম্রতাগুণে চারি দিকে শান্তি হোক বিস্তার–
ক্ষমাস্নিগ্ধ করো তব সংসার।
যেন উপকরণের গর্ব আত্মারে না করে খর্ব।
মন যেন জানে, উপহাস করে কাল ধনমানে–
তব চক্ষে যেন ধূলির
সে ফাঁকি নিত্যেরে না দেয় ঢাকি। আহা॥ প্রতিবর্ণীকরণ
Sumongolee bodhu, sonchito rekho praane snhehamodhu. Aaha. Sotya raho tumi preme, dhruba raho ksheme – Dukhhe sukhe shaanto raho haasyomukhe. Aaghate hawo joyee abichal dhoirjye kolyanamoyee. Aaha. Chalo shubhabuddhir baanee shune, Sakarun namratagune chaari dike shaanti hok bistar – Khamasnigdha karo tabo songsar. Jeno upakaroner garbo aatmare na kare kharbo. Mon jeno jaane, upahas kare kaal dhonomaane – Tabo chokhhe jeno dhoolir se phanki nityere na deay dhaaki. Aaha.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- আনুষ্ঠানিক সঙ্গীত · 11(আনুষ্ঠানিক সঙ্গীত)
- রাগ
- ভৈরবি
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্থান
- Shantiniketan, Uttarayan
- স্বরবিতান খণ্ড
- 55
- স্বরলিপি
- শন্তিদেব ঘোশ
- রচনাকাল
- 30 December 1939(১৫ পৌষ ১৩৪৬)
এখনও কোনো অনুবাদ নেই।