গান / পূজা

সুর’ ভুলে যেই ঘুরে বেড়াই

Sur bhule jei ghure

পূজা
শেয়ার করুন
সুর' ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে
বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে॥

উধাও আকাশ, উদার ধরা,       সুনীল-শ্যামল-সুধায়-ভরা
মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে–
বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে॥
বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায়
চিত্ত আমার ব্যাকুল করে আসা-যাওয়ায়।

তোমায় বসাই এ-হেন ঠাঁই     ভুবনে মোর আর-কোথা নাই,
মিলন হবার আসন হারাই আপন-মাঝে–
বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে॥

প্রতিবর্ণীকরণ

Sur bhule jei ghure berai kebal kaaje
Buke baaje tomar chokher bhartsona je.
Udhaao aakash udaar dhara   sunilo-shyamal-sudhay-bhora
Milay dure, parosh taader mele na je -
Buke baaje tomar chokher bhartsona je.
Bishwa je sei surer pather haaway haaway
Chitto aamar byakul kare aasha-jaaway.
Tomay basai e-heno thnaai   bhubane mor aar-kotha naai,
Milan habar aasan haarai aapon maajhe -
Buke baaje tomar chokher bhartsona je.