স্বপন-পারের ডাক শুনেছি
Swapan parer dak
বিচিত্র
স্বপন-পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি–
কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি॥
নয় তো সেথায় যাবার তরে, নয় কিছু তো পাবার তরে,
নাই
কিছু তার দাবি–
বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি॥
চাওয়া-পাওয়ার বুকের ভিতর না-পাওয়া ফুল ফোটে,
দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে।
খুঁজে যারে বেড়াই গানে, প্রাণের গভীর অতল-পানে
যে
জন গেছে নাবি,
সেই নিয়েছে চুরি করে স্বপ্নলোকের চাবি॥ প্রতিবর্ণীকরণ
Swaponpaarer daak shunechhi, jege taai to bhaabi - Keu kakhono khnuje ki paay swapnoloker chaabi. Noy to sethay jaabar tare, noy kichhu to paabar tare, Naai kichhu taar daabi - Bishwo hote hwariye gechhe swapnoloker chaabi. Chaawa paawar buker bhitar na-paawa phul phote, Dishahaara gandhe taari aakash bhore otthe. Khnuje jaare berai gaane, praaner gobhir atal-paane Je jan gechhe naabi, Sei niyechhe churi kore swapnoloker chaabi.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 22(বিচিত্র)
- রাগ
- কীর্তন
- তাল
- দাদরা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫৬
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদারঅনাদিকুমার দস্তিদার১৯০৩–১৯৭৪সংগীতশিল্পী ও শিক্ষক; রবীন্দ্রসংগীতের অন্যতম প্রচারক।
- রচনাকাল
- 22 April 1927(৯ বৈশাখ ১৩৩৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।