স্বপ্নে আমার মনে হল
Swapne amar mone holo
প্রকৃতি
স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে
আমার দ্বারে, হায়।
আমি জাগি নাই জাগি নাই গো,
তুমি মিলালে অন্ধকারে, হায়॥
অচেতন মনো-মাঝে
তখন রিমিঝিমি ধ্বনি বাজে,
কাঁপিল বনের হাওয়া ঝিল্লিঝঙ্কারে।
আমি জাগি নাই জাগি নাই গো, নদী
বহিল বনের পারে॥
পথিক এল দুই প্রহরে পথের আহবান আনি ঘরে।
শিয়রে নীরব
বীণা বেজেছিল কি জানি না–
জাগি নাই জাগি নাই গো,
ঘিরেছিল
বনগন্ধ ঘুমের চারিধারে॥ প্রতিবর্ণীকরণ
Swapne aamar mone holo kakhon ghaa dile aamar dwaare, haay. Aami jaagi naai jaagi naai go, Tumi milaale andhokaare, haay. Acheton mano-maajhe takhon rimijhimi dhwani baaje, Knaapilo boner chhaaya jhillijhankaare. Aami jaagi naai jaagi naai go, nodi bohilo boner paare. Pothik elo dui prohore pather aahwaban aani ghore. Shiyore nirobo bina bejechhilo ki jaani na - Jaagi naai jaagi naai go, Ghirechhilo banogandho ghumer chaari dhaare.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 131(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- হামির
- তাল
- ষষ্ঠী
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্ষা
- স্বরবিতান খণ্ড
- 58
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদার
- রচনাকাল
- 1939(১৩৪৬)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?