তব সিংহাসনের আসন হতে
Tabo singhasaner ason
পূজা
২৯৫
তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে–
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে॥
একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান ;
তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে–
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে॥
তোমার সভায় কত যে গান, কতই আছে গুণী–
গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে!
লাগল সকল তানের মাঝে একটি করুণ সুর,
হাতে লয়ে বরণমালা এলে তুমি নেমে–
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে॥ প্রতিবর্ণীকরণ
Tabo singhasaner aasan hote ele tumi neme - Mor bijano gharer dwaarer kaachhe dnaarale, naath, theme. Ekla bose aapon mone gaitechhilem gaan; Tomar kaane gelo se sur, ele tumi neme, Mor bijano gharer dwaarer kaachhe dnaarale, naath, theme. Tomar sabhay kato je gan, katoi aAchheN guni - Gunohiner gaankhani aaj baajlo tomar preme! Laaglo sakol taaner maajhe ekti korun sur, Haate loye baronomaala ele tumi neme - Mor bijano gharer dwaarer kaachhe dnaarale, naath, theme.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 295(পূজা)
- উপ-পর্যায়
- নিহ্শন্শয
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- স্বরবিতান খণ্ড
- 37
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয / ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- 9 April 1910(২৬ চৈত্র ১৩১৬)
ইংরেজি
You came down from your throne and stood at my cottage door. I was singing all alone in a corner, and the melody caught your ear. You came down and stood at my cottage door. Masters are many in your hall, and songs are sung there at all hours. But the simple carol of this novice struck at your love. One plaintive little strain mingled with the great music of the world, and with a flower for a prize you came down and stopped at my cottage door.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস