তপস্বিনী হে ধরণী
Tapaswini he dharani
প্রকৃতি
তপস্বিনী হে ধরণী,
ওই-যে তাপের বেলা আসে–
তপের
আসনখানি প্রসারিল মৌন নীলাকাশে॥
অন্তরে প্রাণের লীলা হোক তব অন্ত:শীলা,
যৌবনের পরিসর শীর্ণ হোক হোমাগ্নিনিশ্বাসে॥
যে তব বিচিত্রতান
উচ্ছসি উঠিত বহু গীতে
এক হয়ে মিশে যাক
মৌনমন্ত্রে ধ্যানের শান্তিতে।
সংযমে বাঁধুক লতা কুসুমিত চঞ্চলতা,
সাজুক লাবণ্যলক্ষ্মী দৈন্যের ধুসর
ধুলিবাসে॥ প্রতিবর্ণীকরণ
Taposwini hey dharoni, oi je taaper bela aase – Toper aasonokhani prosaarilo mouna nilaakashe. Antare praaner lila hok tobe antashila, Joubaner porisar shirna hok homagni-nishwase. Je tabo bichitra taan uchchhosi uthito bahu gite Ek hoye mishe jaak mounomantre dhyaner shantite. Sangjame bnadhuk lata kusumito chanchalota, Saajuk labanya-lokkhi dainyer dhusar dhulibaase.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 24(প্রকৃতি)
- উপ-পর্যায়
- গ্রিস্ম
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- গ্রীষ্ম
- প্রকাশিত
- প্রবাসী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1926(১৩৩৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।