তিমির অবগুন্ঠনে বদন তব ঢাকি
Timiro abagunthane
প্রকৃতি
তিমির অবগুন্ঠনে বদন তব ঢাকি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী॥
আজি সঘন শর্বরী মেঘমগন তারা
নদীর জলে ঝর্ঝরি ঝরিছে জলধারা,
তমালবন মর্মরি পবন চলে হাঁকি॥
যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি
জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী।
রয়েছি বাঁধা বন্ধনে, ছিঁড়িব, যাব বাটে
যেন এ বৃথা ত্রন্দনে এ নিশি নাহি কাটে।
কঠিন বাধা-লঙ্ঘনে দিব না আমি ফাঁকি॥ প্রতিবর্ণীকরণ
Timiro-abogunthane badono tabo ddhaaki Ke tumi mamo angane dnaarale ekaaki. Aaji shaghano sharbori, meghomagono taara, Nodiro jale jharjhori jhorichhe jalodhaara, Tamalobono marmori pabano chale hnaaki. Je katha mamo antare aanichho tumi taani Jaani na kon mantare taahare dibo baani. Royechhe bnaadha bandhane, chhniribo, jaabo baate– Jeno e britha krandane e nishi naahi kaate. Kotthino baadha-langhane dibo na aami phnaaki.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 39(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- রাগ
- হামির
- তাল
- কাহারবা
- প্রকাশিত
- ভারতী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৪ (নবগীতিকা) / ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 31 August 1921(১৫ ভাদ্র ১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।