তোমার আমার এই বিরহের অন্তরালে
Tomar amar ei biraher
পূজা
তোমার আমার এই বিরহের অন্তরালে
কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে॥
তবু যে পরানমাঝে গোপনে বেদনা বাজে–
এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে॥
বিশ্ব হতে থাকি দূরে অন্তরের অন্ত:পুরে,
চেতনা জড়ায়ে রহে ভাবনার স্বপ্নজালে।
দুঃখ সুখ আপনারই সে বোঝা হয়েছে ভারী,
যেন সে সঁপিতে পারি চরম পূজার থালে॥ প্রতিবর্ণীকরণ
Tomar aamar ei biroher antoraale Kato aar setu bnaadhi sure sure taale taale. Tabu je paraanmaaghe gopone bedonaa baaje- Ebaar sebar kaaje deke low sondhyakaale. Bishwa hote thaaki dure antorer antopure, Chetona jaraye rohe bhaabonaar swapnojaale. Dukhyo sukh aaponari se bojhaa hoyechhe bhaari, Jeno se sopite paari charam pujar thaale.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 134(পূজা)
- উপ-পর্যায়
- বিরহ
- রাগ
- পিলু
- তাল
- অর্ধ ঝাঁপতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1928(১৩৩৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।