তোমার আসন পাতব কোথায়
Tomar asan patbo
প্রকৃতি
তোমার আসন পাতব কোথায় হে অতিথি।
ছেয়ে গেছে
শুকনো পাতায় কাননবীথি॥
ছিল ফুটে মালতীফুল কুন্দকলি,
উত্তরবায়
লুঠ করে তায় গেল চলি–
হিমে বিবশ বনস্থলী বিরলগীতি
হে অতিথি॥
সুর-ভোলা
ওই ধরার বাঁশি লুটায় ভুঁয়ে,
মর্মে তাহার তোমার হাসি দাও না ছুঁয়ে।
মাতবে আকাশ
নবীন রঙের তানে তানে,
পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে–
জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতি
হে অতিথি॥ প্রতিবর্ণীকরণ
Tomar aason paatbo kothay hey otithi. Chheye gechhe sukno paatay kanonobithi. Chhilo phute malotiphul kundokoli, Uttarobaay luth kore taay gelo choli- Hime bibaso bonosthali biralogiti Hey otithi. Sur-bhola oi dharar bnaasi lutaay bhnue, Marme taahar tomaro haasi daao naa chhnuye. Maatbe aakash nobino ranger taane taane, Palaas bakul byakul habe aatmodaane- Jaagbe boner mugdho mone modhur smriti Hey otithi.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 235(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্শ
- সংকলন
- নতরজ
- স্বরবিতান খণ্ড
- 2
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 2 March 1927(১৮ ফাল্গুন ১৩৩৩)
এখনও কোনো অনুবাদ নেই।