তোমার কটি-তটের ধটি
Tomar koti toter dhoti
নাট্যগীতি
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া —
কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া॥
বিহানবেলা আঙিনাতলে এসেছ তুমি কী খেলাছলে—
চরণ দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া।
তোমার কটি-তটের ধটি কে দিল রাঙিয়া॥
কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি—
দুয়ার-পাশে জননী হাসে হেরিয়া নাচনি।
তাথেই-থেই তালির সাথে কাঁকন বাজে মায়ের হাতে—
রাখাল-বেশে
ধরেছ হেসে বেণুর পাঁচনি।
কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি।
নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা,
তপন-শশী হেরিছে বসি তোমার সাজনা।
ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেয়ে রহে ও মুখে,
জাগিলে
পরে প্রভাত করে নয়ন-মাজনা।
নিখিল শোনে আকুল-মনে নূপুর-বাজনা॥ প্রতিবর্ণীকরণ
Tomar koti-tater dhati ke dilo rangiya - Komal gaye dilo paraye rongin angiya Bihanbela anginatale esechhe tumi ki khelachhale - Charan duti cholite chhuti porichhe bhangiya. Tomar koti-tater dhati ke dilo rangiya Kiser sukhe sahas mukhe nachichho bachhani - Duar-paashe janoni haase heriya naachani. Taathei-thei taalir saathe knaakan baaje maayer haate - Raakhal-beshe dhorechho hese benur pnaachani. Kiser sukhe sahaas mukhe naachichha baachhani. Nikhil shone aakul-mone nupur-baajna, Tapon-shoshi herichhe bosi tomar saajona. Ghumao jabe maayer buke aakash cheye rahe o mukhe, Jaagile pare probhat kare nayan-maajna Nikhil shone aakul-mone nupur-baajna.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- নাট্যগীতি · 83(নাট্যগীতি)
- রাগ
- কাফি
- তাল
- ঝম্পক
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 30
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1903(১৩১০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?