গান / শ্যামা

তোমার প্রেমের বীর্যে

Tomar premer birje

শ্যামা শ্যামা থেকে · দৃশ্য 2
শেয়ার করুন
তোমার প্রেমের বীর্যে
তোমার প্রবল প্রাণ সখীরে করিলে দান ।
তব মরণের ডোরে
বাঁধিলে বাঁধিলে ওরে
অসীম পাপে
অনন্ত শাপে ।
তোমার চরম অর্ঘ্য
কিনিল সখীর লাগি নারকী প্রেমের স্বর্গ ॥

প্রতিবর্ণীকরণ

Tomar premer birje
Tomar probal praan   sokhire korile daan.
Tabo maroner dore
Bnaadhile bnaadhile ore
Asim paape
Anonto shaape.
Tomar charom arghya
Kinilo sokhir laagi naroki premer swarga.