Songs / Shyama

তোমার প্রেমের বীর্যে

Tomar premer birje

Shyama Scene 2
তার   গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান॥ স্বরলিপি

শ্যামা হাত ধ’রে উত্তীয়ের মুখের দিকে চেয়ে রইল

অল্পক্ষণ পরে হাত ছেড়ে ধীরে ধীরে চলে গেল

সখী।
তোমার প্রেমের বীর্যে

তোমার প্রবল প্রাণ সখীরে করিলে দান।

তব মরণের ডোরে  বাঁধিলে বাঁধিলে ওরে

           অসীম
পাপে  অনন্ত শাপে।

তোমার চরম অর্ঘ্য

কিনিল সখীর লাগি নারকী প্রেমের স্বর্গ॥ স্বরলিপি

উত্তীয়।  প্রহরী, ওগো প্রহরী,  লহো লহো লহো মোরে
বাঁধি।

বিদেশী নহে সে তব শাসনপাত্র–

           আমি
একা অপরাধী। স্বরলিপি

কোটাল।  তুমিই করেছ তবে চুরি? স্বরলিপি

উত্তীয়।     এই দেখো রাজ-অঙ্গুরী–

রাজ-আভরণ দেহে করেছি ধারণ আজি,

সেই পরিতাপে আমি কাঁদি॥

Transliteration

Tomar premer birje
Tomar probal praan   sokhire korile daan.
Tabo maroner dore
Bnaadhile bnaadhile ore
Asim paape
Anonto shaape.
Tomar charom arghya
Kinilo sokhir laagi naroki premer swarga.