তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি
Tomar pujar chhole
পূজা
তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি।
বুঝতে নারি কখন্ তুমি দাও-যে ফাঁকি॥
ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁওয়ার
পিছন হতে পাই নে সুযোগ চরণ-ছোঁওয়ার,
স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি॥
দেখব ব’লে এই আয়োজন মিথ্যা রাখি,
আছে তো মোর তৃষা-কাতর আপন আঁখি।
কাজ কী আমার মন্দিরেতে আনাগোনায়–
পাতব আসন আপন মনের একটি কোণায়,
সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি॥ প্রতিবর্ণীকরণ
Tomaar pujaar chhole tomay bhulei thaaki. Bujhte naari kahon tumi daao je phaki. Phuler maala diper aalo dhuper dhnowar Pichhon hote paai ne sujog charan-chhnowar, Staber baanir aaral taani tomay dhaaki. Dekhbo bole ei aayojon mithya raakhi, Aachhe to mor trisha-kaator aapon aankhi. Kaaj ki aamar mandirete aanagonay - Paatbo aason aapon moner ekti konay, Saral praane nirab hoye tomay daaki.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 132(পূজা)
- উপ-পর্যায়
- বিরহ
- রাগ
- পিলু
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 41
- স্বরলিপি
- অনাদিকুমার দস্তিদার
- রচনাকাল
- 28 March 1914(১৪ চৈত্র ১৩২০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?