তোমার সুরের ধারা ঝরে যেথায়
Tomar surer dhara
পূজা
তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে দেবে কি গো বাসা আমায় একটি ধারে?। আমি শুনব ধ্বনি কানে, আমি ভরব ধ্বনি প্রাণে, সেই ধ্বনিতে চিত্তবীণায় তার বাঁধিব বারে বারে॥ আমার নীরব বেলা সেই তোমারি সুরে সুরে ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে। আমার দিন ফুরাবে যবে, যখন রাত্রি আঁধার হবে, হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে॥
প্রতিবর্ণীকরণ
Tomar surer dhaara jhore jethay taari paare Debe ki go baasa aamay ekti dhaare? Aami shunbo dhwani kaane, Aami bhorbo dhwoni praane, Sei dhwonite chittobinay taar bhnaadhibo baare baare. Aamar nirobo bela sei tomari sure sure Phuler bhitor modhur moto uthbe pure. Aamar din phurabe jobe, Jokhon raatri aandhar hobe, Hridoy mor gaaner taara uthbe phute saare saare.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 3(পূজা)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- বাউল-সুর
- তাল
- দাদরা
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৫ (নবগীতিকা) / ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- February 1922(ফাল্গুন ১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।