তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধায়।
তোমারে না জেনে বিশ্ব তবু তোমাতে বিরাম পায়॥
অসীম সৌন্দর্য তব কে করেছে অনুভব হে,
সে মাধুরী চিরনব–
আমি না জেনে প্রাণ সঁপেছি
তোমায়॥
তুমি জ্যোতির জ্যোতি, আমি অন্ধ আঁধারে।
তুমি মুক্ত মহীয়ান, আমি মগ্ন পাথারে।
তুমি অন্তহীন, আমি ক্ষুদ্র দীন– কী অপূর্ব
মিলন তোমায় আমায়॥
প্রতিবর্ণীকরণ
Tomare jaani ne hey, tobu mon tomate dhaay.
Tomare na jene bishwo tobu tomate biram pay.
Asim soundarjo tabo ke korechhe anubhabo hey,
Se madhuri chironabo –
Aami na jene praan snopechhi tomaay.
Tumi jyotir jyoti, aami andho aandhare.
Tumi mukto mohiyan, aami magno paathare.
Tumi antohin, aami oti khudro din – ki apurba milan tomay aamay.
ইন্দিরা দেবী চৌধুরানীইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1887(১২৯৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।