তোমারি ঝরনাতলার নির্জনে
Tomari jharnatalar
পূজা
তোমারি ঝরনাতলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন্ ক্ষণে॥ রবি ঐ অস্তে নামে শৈলতলে, বলাকা কোন্ গগনে উড়ে চলে– আমি এই করুণ ধারার কলকলে নীরবে কান পেতে রই আনমনে তোমারি ঝরনাতলার নির্জনে॥ দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে, মেটে বা নাই মেটে তা ভাবব না আর তার তরে সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল চাওয়ার বাহির-দেশে, নেব আজ অসীম ধারার তীরে এসে প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে তোমারি ঝরনাতলার নির্জনে॥
প্রতিবর্ণীকরণ
Tomari jhornatolar nirjone Maatir ei kalosh aamar chhaapye gelo kon khone. Robi oi aste naame shoilotale, Balaka kon gagone ure chole- Aami ei korun dhaarar kalokale Nirobe kaan pete roi aanmone Tomari jhornatolar nirjone. Dine mor ja proyojon berai taari khnoj kore, Mete ba naai mete ta bhabbo na aar taar tare. Saaradin anek ghure diner seshe Esechi sakol chaawar baahir-deshe, Nebo aaj asim dhaarar tire ese Proyojon chhapiye ja daao sei dhone Tomari jhornatolar nirjone.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 15(পূজা)
- উপ-পর্যায়
- গান
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩৪ (গীতবীথিকা)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1918(১৩২৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।