তোমায় গান শোনাব তাই তো আমায়
Tomay gan shonabo
প্রেম
৬
তোমায় গান শোনাব তাই তো আমায়
জাগিয়ে রাখ
ওগো ঘুম-ভাঙানিয়া।
বুকে চমক দিয়ে তাই তো ডাক’
ওগো দুখজাগানিয়া॥
এল আঁধার ঘিরে, পাখি
এল নীড়ে,
তরী এল তীরে–
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া॥
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে
দিলে না যে।
আমায় পরশ ক’রে
প্রাণ সুধায় ভ’রে
তুমি যাও যে সরে–
বুঝি আমার
ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক
ওগো দুখজাগানিয়া॥ প্রতিবর্ণীকরণ
Tomay gaan shonabo taai to aamay jaagiye raakho Ogo ghum-bhaanganiya Buke chamak diye taai to daako Ogo dhukhojaaganiya. Aalo aandhar ghire, paakhi elo nire, Tori elo tire Shudhu aamar hiya biram paay naako Ogo dhukhojaaganiya. Aamar kaajer maajhe maajhe Kaannahaasir dola tumi thaamte dile na je. Aamay parosh kore praan sudhay bhore Tumi jaao je sore - Bhuji aamar byathar aaralete dnaariye thaako Ogo dhukhojaaganiya.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 6(প্রেম)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- পিলু
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- প্রকাশিত
- শন্তিনিকেতন পত্রিক
- স্বরবিতান খণ্ড
- 30
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 13 March 1923(২৯ ফাল্গুন ১৩২৯)
ইংরেজি
You keep me awake that I may sing to you, O Breaker of my sleep! And so my heart you startle with your call, O Waker of my grief! The shades of evening fall, the birds come to their nest. The boat arrives ashore, yet my heart knows no rest, O Waker of my grief!
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস