তোমায় নতুন করে পাব ব’লে
Tomay notun kore pabo
পূজা
তোমায় নতুন করে পাব ব'লে হারাই ক্ষণে-ক্ষণ ও মোর ভালোবাসার ধন। দেখা দেবে ব'লে তুমি হও যে অদর্শন ও মোর ভালোবাসার ধন॥ ওগো, তুমি আমার নও আড়ালের, তুমি আমার চিরকালের– ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন ও মোর ভালোবাসার ধন॥ আমি তোমায় যখন খুঁজে ফিরি ভয়ে কাঁপে মন– প্রেমে আমার ঢেউ লাগে তখন। তোমার শেষ নাহি, তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে– ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন ও মোর ভালোবাসার ধন॥
প্রতিবর্ণীকরণ
Tomay notun kore paabo bole haarai khane khan O mor bhaalobasar dhan. Dekha debe bole tumi haw je ardarshan, O mor bhaalobasar dhan. Ogo tumi aamar naw aaraler, tumi aamar chirokaaler - Khanokaaler lilar srote haw je nimogan, O mor bhaalobasar dhan. Aami tomay jakhon khnuje phiri bhaye knaape mon - Preme aamar dheu laage takhon. Tomar shesh naahi, taai sunna seje shesh kore daao aapnake je, Oi haasire dey dhuye more biraher rodan, O mor bhaalobasar dhan.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 45(পূজা)
- উপ-পর্যায়
- বোন্ধু
- তাল
- কাহারবা
- সংকলন
- ফাল্গুনী
- প্রকাশিত
- সবুজপত্র
- স্থান
- সুরুল
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৭ (ফাল্গুনী)
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 4 March 1915(২০ ফাল্গুন ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।