তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে
Tor praner ras
প্রেম
তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে। তবে মরণরসে নে পেয়ালা ভরে॥ সে যে চিতার আগুন গালিয়ে ঢালা, সব জ্বলনের মেটায় জ্বালা– সব শূন্যকে সে অট্টহেসে দেয় যে রঙিন করে॥ তোর সূর্য ছিল গহন মেঘের মাঝে, তোর দিন মরেছে অকাজেরই কাজে। তবে আসুক-না সেই তিমির-রাতি লুপ্তিনেশার চরম সাথি– তোর ক্লান্ত আঁখি দিক সে ঢাকি দিক্-ভোলাবার ঘোরে॥
প্রতিবর্ণীকরণ
Tor praaner ras to sukiye gelo ore. Tabe maron rase ne peyala bhore. Se je chitar aagun gaaliya dhaala Sab jaloner metay jaala - Sab sunyoke se attohese dey se rangin kore. Tor surja chhilo gahon megher maajhe, Tor din morechhe akajeri kaaje. Tabe aasuk na sei timir raati luptineshar charam saathi - Tor klaanto aankhi dik se dhaaki dik-bholabar ghore.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 180(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1924(১৩৩১)
ইংরেজি
Thy sun is hidden amid a mass of murky cloud. Thy day has smudged itself black in dusty toil. Then let the dark night descend the last comrade of drunken oblivion, Let it cover thy tired eyes with the mist that will help thee desperately to lose thyself.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস