তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
Tumi amay dekechhile
প্রেম
তুমি আমায়
ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে,
তখন ছিলেম
বহু দূরে কিসের অন্বেষণে॥
কূলে যখন এলেম ফিরে তখন অস্তশিখরশিরে
চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে।
আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥
লিখন তোমার
বিনিসুতোর শিউলিফুলের মালা,
বাণী সে
তার সোনায়-ছোঁওয়া অরুণ-আলোয়-ঢালা–
এল আমার ক্লান্ত হাতে ফুল-ঝরানো শীতের রাতে
কুহেলিকায় মন্থর কোন্ মৌন সমীরণে।
তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥ প্রতিবর্ণীকরণ
Tumi aamay dekechhile chhutir nimontrone, Tokhon chhile bahu dure kiser anweshane. Kule jakhan elem phire takhan astoshikhar shire Chaailo robi shesh chaawa taar kanak chnaapar bone. Aamar chhuti phuriye gechhe kakhan onyomone. Likhon tomar binisutor shiuli phulermaala, Baani je taar sonay-chnowa oruno aaloy dhaala – Elo aamar klaanto haate phul jhorano shiter raate Kuhelikay montharo kon mouna samirone Takhon chhuti phuriye gechhe kakhan onyomone.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 288(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- তাল
- দদ্র
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 3
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 8 November 1927(২২ কার্তিক ১৩৩৪)
এখনও কোনো অনুবাদ নেই।