তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া
Tumi bahir theke dile
পূজা
তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া।
তাই ভয়ে ঘোরায় দিক্বিদিকে,
শেষে অন্তরে পাই সাড়া॥
যখন হারাই বন্ধ ঘরের তালা–
যখন অন্ধ নয়ন, শ্রবণ কালা,
তখন অন্ধকারে লুকিয়ে দ্বারে
শিকলে দাও নাড়া॥
যত দুঃখ আমার দু:স্বপনে,
সে যে ঘুমের ঘোরেই আসে মনে–
ঠেলা দিয়ে মায়ার আবেশ
কর গো দেশছাড়া।
আমি আপন মনের মারেই মরি,
শেষে দশ জনারে দোষী করি–
আমি চোখ বুজে পথ পাই নে ব’লে
কেঁদে ভাসাই পাড়া॥ প্রতিবর্ণীকরণ
Tumi baahir theke dile bisham taara Taai bhoye ghoray digbidike, Sheshe antare paai saara. Jakhan haarai bandho gharer taala – Jakhan andho nayon, shrabon kaala, Takhan andhokare lukiye dwaare Shikole daao naara. Jato duhkha aamar duhswapone, Se je ghumer ghorei aase mone – Tthela diye maayar aabesh Karo ge desh chhara. Aami aapon moner maarei mori, Sheshe dosh jonare doshi kori – Aami chokh buje poth paaine bole Knede bhaasai paara.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 150(পূজা)
- উপ-পর্যায়
- বিরহ
- তাল
- দদ্র
- প্রকাশিত
- পোরিত্রন
- স্বরবিতান খণ্ড
- 3
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1939(১৩৪৬)
এখনও কোনো অনুবাদ নেই।