তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে
Tumi chhere chhile
পূজা
৩৯৭
তুমি ছেড়ে ছিলে, ভুলে
ছিলে ব’লে হেরো গো কী দশা হয়েছে–
মলিন বদন, মলিন হৃদয়, শোকে
প্রাণ ডুবে রয়েছে॥
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে
বিরহবেদনা ;
দরশন নেব তবে চ'লে যাব, অনেক
দিনের বাসনা॥
‘নাথ নাথ’ ব’লে ডাকিব তোমারে,
চাহিব হৃদয়ে রাখিতে–
কাতর প্রাণের রোদন শুনিলে আর কি
পারিবে থাকিতে?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব
নয়নবারি হে–
আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে
তোমারি হে॥ প্রতিবর্ণীকরণ
Tumi chhere chhile, bhule chhile bole hero go ki dasha hoyechhe - Malin badon, malin hridoy, shoke praan dube royechhe. Birohir beshe esechhi hethay jaanate birahobedona; Darosan nebo tabe chole jabo, anek diner baasona. Naatho naatho bole daakibo tomare, chaahibo hridoye raakhite - Kaator praaner rodan sunile aar ki paaribe thaakite? O amritorup dekhibo jakhon muchhibo nayonobaari hey Aar uthibo na, poriya rohibo charonotale tomari hey.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 397(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- দেশ
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- রোবিছয
- স্বরবিতান খণ্ড
- 8
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
- রচনাকাল
- 1884(১২৯১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?