তুমি যত ভার দিয়েছ
Tumi jato bhar diyechho
পূজা
তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা।
আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা।
এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও–
ভারের বেগেতে চলেছি কোথায়, এ যাত্রা তুমি থামাও॥
আপনি যে দুখ ডেকে আনি সে-যে জ্বালায় বজ্রানলে–
অঙ্গার ক’রে রেখে যায়, সেথা কোনো ফল নাহি ফলে।
তুমি যাহা দাও সে-যে দুঃখের দান
শ্রাবণধারায় বেদনার রসে সার্থক করে প্রাণ।
যেখানে যা-কিছু পেয়েছি কেবলই সকলই করেছি জমা–
যে দেখে সে আজ মাগে-যে হিসাব, কেহ নাহি করে ক্ষমা।
এ বোঝা আমার নামাও বন্ধু নামাও–
ভারের বেগেতে ঠেলিয়া চলেছি, এ যাত্রা মোর থামাও॥ প্রতিবর্ণীকরণ
Tumi jato bhaar diyechho se bhaar koriya diyechho soja. Aami jato bhaar jomiye tulechhi sakoli hoyechhe bojha. E bojha aamar naamao bondhu, naamao - Bhaarer begete cholechhi kothay, e jaatra tumi thaamao. Aapni je dukh deke aani se-je jwaalay brajanole - Angaar kore rekhe jaay, setha kono phal naahi phale. Tumi jaaha daao se je dukkher daan Shraabanodhaaray bedonar rase saarthak kore praan. Jekhane ja kichu peyechhi keboli sakoloi korechhi jama - Je dekhe se aaj maage-je hisab, keho naahi kore kshama E bojha aamar naamao bondhu, naamao - Bhaarer begete theliya cholechhi, e jaatra mor thaamao.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 100(পূজা)
- উপ-পর্যায়
- প্রর্থন
- রাগ
- কির্তন
- তাল
- একতাল
- সংকলন
- খেয
- স্থান
- পদ্ম
- স্বরবিতান খণ্ড
- 26
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 7 February 1906(২৫ মাঘ ১৩১২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?