তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা
Tumi ke go sakhire keno
মায়ার খেলা মায়ার খেলা থেকে · দৃশ্য 5
তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা । কে জানিতে চায়, তুমি ভালোবাস, কি ভালোবাস না ॥ হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন, হাসে হৃদয়বসন্তে বিকচ যৌবন । তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না ॥ এসেছ কি ভেঙে দিতে খেলা— সখীতে সখীতে এই হৃদয়ের মেলা— আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও । জীবনের আনন্দপথ ছেড়ে দাঁড়াও । দূর হতে করো পূজা হৃদয়কমল-আসনা ॥
প্রতিবর্ণীকরণ
Tumi ke go, sakhire keno jaanao baasona. Ke jaanite chaay, tumi bhaalobaso, ki bhaalobaso na. Haase chandra, haase sondhya, phullo kunjakaanon, Haase hridayo-basonte bikacho jouban. Tumi keno phelo shwaas, tumi keno haaso na. Esechho ki bhenge dite khela, Sakhite sakhite ei hridayer mela. Aapoan dukkha aapon chhaaya loye jaao. Jibaner aanondo-patha chherhe dnaarao. Dur hote karo puja hridayo-kamolo-aasona.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- মায়ার খেলা
- রাগ
- বিলবল
- তাল
- দাদরা
- সংকলন
- মাযর খেল
- স্বরবিতান খণ্ড
- 48 (Maayar Khela)
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
- রচনাকাল
- 1888(১২৯৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?