তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা,
Tumi sandhyar meghomala 1
প্রেম ও প্রকৃতি
তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা, মম বিজনগগনবিহারী । আমি আমার মনের মাধুরী মিশাযে তোমারে করেছি রচনা— তুমি আমারি, তুমি আমারি, মম বিজনজীবনবিহারী ॥ মম হৃদযরক্তরাগে তব চরণ দিযেছি রাঙিযা, মম সন্ধ্যাগগনবিহারী । তব অধর ঐঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিযা— তুমি আমারি, তুমি আমারি, মম বিজনস্বপনবিহারী ॥ মম মোহের স্বপনলেখা তব নযনে দিযেছি পরাযে । মম মুগ্ধনযনবিহারী । মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিযেছি জডাযে জডাযে— তুমি আমারি, তুমি আমারি, মম মোহনমরণবিহারী ॥
প্রতিবর্ণীকরণ
Tumi sondhyaro meghomala tumi aamaro nibhrito saadhona, Mamo bijanogagonobihari. Aami aamar moner madhuri mishaye tomare korechhi rachona Tumi aamari, tumi aamari, mamo bijanojibanobihari. Mamo hridayoraktorage tabo charono diyechhi raangiya, Mamo sondhyagagonobihari. Tabo adharo enkechhi sudhabishe mishe mamo sukhadukha bhaangiya - Tumi aamari, tumi aamari, mamo bijanoswaponobihari. Mamo moher swaponolekha tabo nayone diyechhi paraye. Mamo mugdhonayonobihari. Mamo sangito tabo ange ange diyechhi jaraye jaraye - Tumi aamari, tumi aamari, mamo mohonomaronobihari.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 56(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- ইমন-কল্যাণ
- তাল
- একতাল
- সংকলন
- কল্পন
- প্রকাশিত
- বীনবাদিনি
- স্থান
- চলন্বিল
- স্বরবিতান খণ্ড
- 10
- স্বরলিপি
- সরলা দেবী
- রচনাকাল
- 25 September 1897(৯ আশ্বিন ১৩০৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?