তুমি উষার সোনার বিন্দু
Tumi usar sonar bindu
বিচিত্র
তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে, শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে॥ আকাশপারের ইন্দ্রধনু ধরার পারে নোওয়া, নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁওয়া, প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁওয়া– স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে॥ তুমি কবির ধেয়ান-ছবি পূর্বজনম-স্মৃতি, তুমি আমার কুড়িয়ে-পাওয়া হারিয়ে-যাওয়া গীতি। যে কথাটি যায় না বলা কইলে চুপে চুপে, তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধনরূপে– অমল আলোর কমলবনে ডাকলে দুয়ার খুলে।
প্রতিবর্ণীকরণ
Tumi usharo sonaro bindu praaner sindhukule, Sharot-praater prothom shishir prothom shiuliphule. Aakashpaarer indrodhonu dharar paare nowa. Nanadaneri nondini go chandrolekhay chnowa - Protipode chnaader swapon shubro meghe chnowa - Swargoloker gopon katha marte ele bhule. Tumi kobir dheyan-chhobi purbojanom-smriti, Tumi aamar kuriye paawa haariye jaawa giti. Je kathati jaay na bala koile chupe chupe, Tumi aamar mukti hoye ele bnaadhonrupe - Amol aalor kamolobone daakle duwar khule.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বিচিত্র · 91(বিচিত্র)
- রাগ
- Kafi-Khambaj
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্থান
- চোলোগ্নে
- স্বরবিতান খণ্ড
- 3
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 25 September 1926(৯ আশ্বিন ১৩৩৩)
ইংরেজি
Thou art a glimmer of gold from the dawn on my life's shore, A dew-drop on the first white flower of autumn. Thou art a rainbow from the distant sky Bending o'er the dust, A dream of the crescent moon Touched with a white cloud, Thou art a secret of paradise Revealed by chance to the earth. Thou art my poet's vision, Appearing from the days Of my forgotten birth, Thou art the word that is never for utterance, A freedom that comes in the form of a bondage, For thou openest the door for me To the beauty of a living light.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস