উদাসিনী-বেশে বিদেশিনী কে সে
Udasini beshe bideshini
প্রেম ও প্রকৃতি
উদাসিনী-বেশে বিদেশিনী কে সে নাইবা তাহারে জানি,
রঙে রঙে লিখা আঁকি মরীচিকা মনে মনে ছবিখানি॥
পুবের হাওয়ায় তরীখানি
তার এই ভাঙা ঘাট কবে হল পার
দূর নীলিমার বক্ষে তাহার উদ্ধত বেগ হানি॥
মুগ্ধ আলসে গণি একা বসে পলাতকা যত ঢেউ।
যারা চলে যায় ফেরে না তো হায় পিছু-পানে আর কেউ।
মনে জানি কারো নাগাল পাব না–
তবু যদি মোর উদাসী ভাবনা
কোনো বাসা পায় সেই দুরাশায় গাঁথি সাহানায় বাণী॥ প্রতিবর্ণীকরণ
Udaasini beshe bidesini ke se naaiba taahare jaani, Range range likha aanki marichika mone mone chhabikhani. Puber haaway torikhaani taar ei bhaanga ghat kabe holo paar Dur nilimar bokkhe taahar uddhato beg haani. Mugdho aalose gani eka bose palaataka jato dheu. Jaara chole jaay phere na to haai pichhu-paane aar keu. Mone jaani kaaro naagal paabo naa- tobu jodi mor udaasi bhaabona Kono baasa paay sei duraashaay gnaathi saahanay baani.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 91(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- মিশ্র-কেদারা
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্থান
- শান্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫৯
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদারশৈলজরঞ্জন মজুমদার১৯০০–১৯৯২বিশ্বভারতীর রসায়নের শিক্ষক থেকে রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক; কবির শেষ পর্বের বহু গানের স্বরলিপিকার।
- রচনাকাল
- 1938(১৩৪৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।