Songs / Mayar Khela

আজি এত শোভা কেন, আনন্দে বিবশা যেন

Aaji eto shobha

Mayar Khela From Mayar Khela · Scene 3
আজি এত শোভা কেন, আনন্দে বিবশা যেন ।
বিম্বাধরে হাসি নাহি ধরে,
লাবণ্য ঝরিয়া পড়ে ধরাতলে !
সখী, তোরা দেখে যা, দেখে যা,
তরুণ তনু এত রূপরাশি
বহিতে পারে না বুঝি আর ॥