Songs / Prakriti

আমার রাত পোহালো শারদ প্রাতে

Amar rat pohalo sharod

Prakriti
আমার   রাত পোহালো শারদ প্রাতে।

বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে॥

   তোমার বুকে বাজল ধ্বনি

   বিদায়গাথা
আগমনী   কত যে–

        ফাল্গুনে
শ্রাবণে কত প্রভাতে রাতে॥

যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে

গানে গানে নিয়েছিলে চুরি করে।

   সময় যে তার হল গত

   নিশিশেষের তারার মতো,

শেষ দাও শিউলিফুলের মরণ-সাথে॥

Transliteration

Aamar raat  pohalo shaarodo praate.
Bnaashi, tomay diye jaabo kaahar haate.
Tomar buke baajlo dhwoni
Bidaygaatha aagomoni, kato je -
Phaalgune shraabone, kato probhate raate.
Je katha roy praaner bhitor agochare
Gaane gaane niechhile churi kore.
Samay je taar holo gato
Nishishesher taarar moto -
Shesh kore daao shiuliphuler maron-saathe.