Songs / Prakriti

বাকি আমি রাখব না কিছুই

Baki ami rakhbo na

Prakriti From Basanta
বনভূমি -

 বাকি আমি রাখব না কিছুই ।
 তোমার চলার পথে পথে
 ছেয়ে দেব ভুঁই ।
 ওগো মোহন, তোমার উত্তরীয়
 গন্ধে আমার ভরে নিয়ো,
 উজাড় করে দেব পায়ে
 বকুল বেলা জুঁই ।
 দখিনসাগর পার হয়ে-যে
 এলে পথিক তুমি ।
 আমার সকল দেব অতিথিরে
 আমি বনভূমি ।
 আমার কুলায়ভরা রয়েছে গান,
 সব তোমারেই করেছি দান,
 দেবার কাঙাল করে আমায়
 চরণ যখন ছুঁই ।

Transliteration

Baaki aami raakhbo na kichhui -
Tomaar chalar pathe pathe    chheye debo bhnui.
Ogo    mohan, tomaar uttoriyo    gandhe aamar bhore niyo,
Ujaar kore debo paaye    bokul bela jnui.
Dokhinsaagor paar hoye-je    ele pothik tumi.
Aamar sakol debo otithire   aami bonobhumi.
Aamar kulay bhora royechhe gaan,     sab  tomaarei korechhi daan -
Debar kaangal kore aamay    charon jakhon chhnui.

Spotted a mistake in this song?

Report an error