Songs / Prem

গানগুলি মোর শৈবালেরই দল

Ganguli mor soibaleri dal

Prem From Basanta
গান -

 গানগুলি মোর শৈবালেরি দল—
 ওরা বন্যাধারায় পথ যে হারায়
 উদ্দাম চঞ্চল ।
 ওরা কেনই আসে যায় বা চ'লে,
 অকারণের হাওয়ায় দোলে,
 চিহ্ন কিছুই যায় না রেখে,
 পায় না কোনো ফল ।
 ওদের সাধন তো নাই—
 কিছু সাধন তো নাই,
 ওদের বাঁধন তো নাই—
 কোনো বাঁধন তো নাই ।
 উদাস ওরা উদাস করে
 গৃহহারা পথের স্বরে,
 ভুলে-যাওয়ার স্রোতের 'পরে
 করে টলমল ।

Transliteration

Gaanguli mor shoibaleri dal -
Ora bonyadhaaray path je haaray
Uddamo chanchal.
Ora    kenoi aase jaay ba chole,    akaraner haaway dole -
Chinho kichhui jaay na rekhe, paay na kono phal.
Oder    saadhon to naai -    kichhu   saadhon to naai,
Oder    bnaadhon to naai -    kono     bnaadhon to naai.
Udaas ora udaas kaare    grihohaara pather sware,
Bhulejaawar sroter pare kare tolomol.

Spotted a mistake in this song?

Report an error