Songs / Puja

প্রথম আদি তব শক্তি

Prothom adi tabo shakti

Puja
৪৭০

প্রথম আদি তব শক্তি–

আদি পরমোজ্জ্বল জ্যোতি তোমারি হে

গগনে গগনে॥

তোমার আদি বাণী বহিছে তব আনন্দ,

জাগিছে নব নব রসে হৃদয়ে মনে॥

তোমার চিদাকাশে ভাতে সূরয চন্দ্র তারা,

প্রাণতরঙ্গ উঠে পবনে।

তুমি আদিকবি, কবিগুরু তুমি হে,

মন্ত্র তোমার মন্দ্রিত সব ভুবনে॥

Transliteration

Prothom aadi tabo shokti -
Aadi paramojjwal jyoti tomaari he
Gagone gagone.
Tomaar aadi baani bohichhe tabo aanondo,
Jaagichhe nabo nabo rase hridoye mone.
Tomar chidakaashe bhaate surajo chandro taara,
Praanotarango utthe pabone.
Tumi aadikobi, kobiguru tumi he,
Montro tomaar mondrito sob bhubone.