আজকে তবে মিলে সবে
Ajke tobe mile sobe
বাল্মীকিপ্রতিভা বাল্মীকিপ্রতিভা থেকে · দৃশ্য 1
আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ, এ সব আনতে কত লণ্ডভণ্ড করনু যজ্ঞ-যাগ । কাজের বেলায় উনি কোথা যে ভাগেন, ভাগের বেলায় আসেন আগে আরে দাদা ! এত বড়ো আস্পর্ধা তোদের, মোরে নিয়ে এ কী হাসি-তামাশা ! এখনি মুণ্ড করিব খণ্ড, খবরদার রে খবরদার ! হাঃ হাঃ, ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার ! আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্নি যে আকার । এমনি যোদ্ধা উনি, পিঠেতেই দাগ– তলোয়ারে মরিচা মুখেতেই রাগ । আর যে এ-সব সহে না প্রাণে— নাহি কি তোদের প্রাণের মায়া ? দারুণ রাগে কাঁপিছে অঙ্গ— কোথা রে লাঠি কোথা রে ঢাল ? হাঃ হাঃ,ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার ! আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্নি যে আকার ।
প্রতিবর্ণীকরণ
Aajke tabe mile sabe korbo luter bhaag - E sab aante kato landobhando kornu joggyo-jaag. Kaajer belay uni kotha je bhaagen, Bhaager belay aasen aage (aare dada). Eto baro aaspordha toder more niye e ki haasi-taamasha. Ekhoni mundo koribo khando khabordar re khabordar. Haa ha ! Bhaaya khaappa baro, eki byapar ! Aaji bujhi ba bishwo koribe noshyo, emni je aakar. Emni joddha uni, pithetei daag, Taloware moricha, mukhetei raag. Aar je esab sohena praane, Naahi ki toder praanero maaya ? Daarun raage knaapichhe ango. Kotha re laatthi, kotha re dhaal. Haa ha ! Bhaaya khappa boro, e ki byapar. Aaji bujhi ba bishwo koribe noshyo, emni je aakar.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বাল্মীকিপ্রতিভা · 2(বাল্মীকিপ্রতিভা)
- রাগ
- বহার
- সংকলন
- বল্মিকি প্রোতিভ
- স্বরবিতান খণ্ড
- 49
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1881(১২৮৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?