আমার নয়ন-ভুলানো এলে
Amar nayan bhulano ele
প্রকৃতি
আমার নয়ন-ভুলানো এলে,
আমি কী
হেরিলাম হৃদয় মেলে॥
শিউলিতলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে
শিশির-ভেজা
ঘাসে ঘাসে অরুণরাঙা চরণ ফেলে
নয়ন-ভুলানো এলে॥
আলোছায়ার আঁচলখানি লুটিয়ে পড়ে বনে বনে,
ফুলগুলি ওই মুখে চেয়ে কী কথা কয় মনে মনে।
তোমায় মোরা
করব বরণ, মুখের ঢাকা করো হরণ,
ওইটুকু ওই মেঘাবরণ দু হাত দিয়ে
ফেলো ঠেলে॥
বনদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি,
আকাশবীণার তারে তারে জাগে তোমার আগমনী।
কোথায় সোনার নূপুর
বাজে, বুঝি আমার হিয়ার মাঝে
সকল ভাবে সকল কাজে পাষাণ-গালা সুধা ঢেলে–
নয়ন-ভুলানো এলে॥ প্রতিবর্ণীকরণ
Aamar nayono bhulano ele, Aami ki herilam hriday mele. Shiulitalar paashe paashe jhara phuler raashe raashe Shishir-bheja ghaase ghaase orunraanga charon phele Nayono- bhulano ele. Aalochhaayar aancholkhaani lutiye pare bone bone, Phulguli oi mukhe cheye ki katha koy mone mone. Tomay mora korbo boron, mukher dhaaka karo haron, Oituku oi meghabaron du haat diye phelo tthele. Bonodebir dwaare dwaare shuni gobhir shankhodhwoni, Aakashbinar taare taare jaage tomar aagomoni. Kothay sonar nupur baaje, bujhi aamar hiyar maajhe Sakol bhaabe sakol kaaje paashan-gala shudha dhele - Nayono- bhulano ele.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 146(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শরত
- রাগ
- ছায়ানট-বাউল
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- শরৎ
- সংকলন
- গীতাঞ্জলি
- স্থান
- শান্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫০ (শেফালি)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়১৮৮৬–১৯৭২বিষ্ণুপুর ঘরানার সংগীতজ্ঞ, ‘সংগীতরত্নাকর’ উপাধিতে খ্যাত; রবীন্দ্রসংগীতের স্বরলিপিকার।Eastern Zonal Cultural Centre, from the documentary “The Vishnupur Gharana” · Wikimedia Commons, CC BY 3.0 / ভীমরাও শাস্ত্রী - রচনাকাল
- 23 August 1908(৭ ভাদ্র ১৩১৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।