আমার পরান যাহা চায়
Amaro porano jaha chay
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ
নাই, কিছু নাই গো॥
তুমি সুখ যদি নাহি
পাও, যাও সুখের সন্ধানে যাও–
আমি তোমারে পেয়েছি
হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো॥
আমি তোমার বিরহে
রহিব বিলীন, তোমাতে করিব বাস–
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস।
যদি
আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও
তাই যেন পাও, আমি যত দুখ পাই গো॥ প্রতিবর্ণীকরণ
Aamaro parano jaaha chaay tumi taai, tumi taai go. Toma chhaara aar e jagote mor keho naai kichhu naai go. Tumi sukho jodi naahi paao, jaao, sukhero sandhane jaao - Aami tomare peyechhi hridayomaajhe, aar kichhu naahi chaai go. Aami tomaro birahe rohibo billin, tomate koribo baas, Dirgho dibaso, dirgho rajoni, dirgho baroso maas. Jodi aaro kaare bhaalobaso, jodi aar phire naahi aaso, Tobe, tumi jaaha chaao, taai jeno paao, aami jato dukho paai go.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 142(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- পিলু
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- মায়ার খেলা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪৮ (মায়ার খেলা)
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain / জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1888(১২৯৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।