আমার পরান লয়ে কী খেলা
Amar poran loye ki khela
প্রেম
৩১ আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো পরানপ্রিয়। কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণমূলে তুলে দেখিয়ো॥ এ নহে গো তৃণদল, ভেসে আসা ফুলফল– এ যে ব্যথাভরা মন মনে রাখিয়ো॥ কেন আসে কেন যায় কেহ না জানে। কে আসে কাহার পাশে কিসের টানে। রাখ যদি ভালোবেসে চিরপ্রাণ পাইবে সে, ফেলে যদি যাও তবে বাঁচিবে কি ও॥
প্রতিবর্ণীকরণ
Aamar paran loye ki khela khelabe ogo Poranpriyo Kotha hote bhese kule legechhe charonomule Tule dekhiyo. E nahe go trinodal, bhese aasa phulophal - E je byathabhara mon mone raakhiyo. Keno aase keno jaay keho na jaane. Ke aase kaahar paashe kiser taane. Raakho jodi bhaalobhese chiropraan paaibe se, Phele jodi jaao tabe bnaachibe ki o.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 31(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- কানাড়া
- তাল
- মধ্যমান
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- ভারতী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১০
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1892(১২৯৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।