গান / মায়ার খেলা

আমি কারেও বুঝি নে, শুধু বুঝেছি তোমারে

Ami kareo bujhi ne

মায়ার খেলা মায়ার খেলা থেকে · দৃশ্য 6
শেয়ার করুন
আমি কারেও বুঝি নে, শুধু বুঝেছি তোমারে ।
তোমাতে পেয়েছি আলো সংশয়-আঁধারে ।
ফিরিয়াছি এ ভুবন, পাই নি তো কারো মন,
গিয়েছি তোমারি শুধু মনের মাঝারে ।
এ সংসারে কে ফিরাবে— কে লইবে ডাকি,
আজিও বুঝিতে নারি, ভয়ে ভয়ে থাকি ।
কেবল তোমারে জানি, বুঝেছি তোমার বাণী,
তোমাতে পেয়েছি কূল অকূল পাথারে ॥

প্রতিবর্ণীকরণ

Aami  kaareo bujhi ne, shudhu bujhechhi tomare.
Tomate peyechhi aalo sangshayo-aandhare.
Phiriyachhi e bhuban,  paai ni to karo mon,
Giyechhi tomari shudhu monero maajhare.
E sangsare ke phirabe, ke loibe daaki,
Aajio bujhite naari, bhoye bhoye thaaki.
Kabol tomare jaani, bujhechhi tomar baani,
Tomate peyechhi kul akul paathare.