আমরা বেঁধেছি কাশের গুচ্ছ
Amra bedhechhi kasher
প্রকৃতি
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা–
নবীন ধানের
মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা॥
এসো গো
শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে,
এসো
নির্মল নীলপথে,
এসো
ধৌত শ্যামল আলো-ঝলমল বনগিরি-পর্বতে–
এসো
মুকুটে পরিয়া শ্বেতশতদল শীতল-শিশির-ঢালা।
ঝরা মলতীর
ফুলে
আসন বিছানো
নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে,
ফিরিছে
মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে।
গুঞ্জর তাল
তুলিয়ো তোমার সোনার বীণার তারে
মৃদুমধু
ঝংকারে,
হাসি-ঢালা
সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে।
রহিয়া
রহিয়া যে পরশমণি ঝলকে অলককোণে
পলকের তরে
সকরুণ করে বুলায়ো বুলায়ো মনে–
সোনা হয়ে
যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা॥ প্রতিবর্ণীকরণ
Aamra bnedhechhi kaasher guchho, aamra gnethechhi shephali maala - Nobin gaaner monjori niye saajiye enechhi daala. Eso go shaarodlokkhi, tomar shubhro megher rathe, Eso nirmol nil pothe, Eso dhouto shyamalo aalo-jholomolo-bonogiriparbote - Eso mukut poriya shwetoshatodolo shitolo-shishiro-dhaala. Jhora maalotir phule Aason bichhano nibhrito kunje bhora gangar kule, Phirichhe moral daana paatibaare tomar charonomule. Gunjarotaan tuliyo tomar sonar binar taare Mridumodhu jhankaare, Haasi-dhaala sur goliya poribe khoniko-oshrudhaare. Rohiya rohiya je paroshmoni jhaloke alokokone Paloker tare sakoruno kore bulayo bulayo mone - Sona hoye jaabe sakol bhaabona aandhar hoibe aala.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 144(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শরত
- রাগ
- কলিংড়া
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- শরৎ
- সংকলন
- গীতাঞ্জলি
- স্থান
- শান্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫০ (শেফালি)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়১৮৮৬–১৯৭২বিষ্ণুপুর ঘরানার সংগীতজ্ঞ, ‘সংগীতরত্নাকর’ উপাধিতে খ্যাত; রবীন্দ্রসংগীতের স্বরলিপিকার।Eastern Zonal Cultural Centre, from the documentary “The Vishnupur Gharana” · Wikimedia Commons, CC BY 3.0 / ভীমরাও শাস্ত্রী - রচনাকাল
- 19 August 1908(৩ ভাদ্র ১৩১৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।