বলি, ও আমার গোলাপ-বালা
Boli o amar golap bala
প্রেম ও প্রকৃতি
বলি, ও আমার গোলাপ-বালা, বলি, ও
আমার গোলাপ-বালা–
তোলো মুখানি, তোলো মুখানি– কুসুমকুঞ্জ করো আলা।
বলি, কিসের শরম এত!
সখী, কিসের শরম এত!
সখী, পাতার মাঝারে লুকায়ে মুখানি কিসের শরম এত।
বালা, ঘুমায়ে পড়েছে ধরা।
সখী, ঘুমায় চন্দ্রতারা।
প্রিয়ে, ঘুমায়
দিক্বালারা
সবে– ঘুমায় জগৎ যত।
বলিতে মনের
কথা, সখী, এমন সময় কোথা।
প্রিয়ে, তোলো মুখানি, আছে গো আমার প্রাণের কথা কত।
আমি এমন সুধীর স্বরে,
সখী, কহিব তোমার কানে–
প্রিয়ে, স্বপনের মতো সে কথা আসিয়ে পশিবে তোমার প্রাণে।
তবে মুখানি তুলিয়ে চাও,
সুধীরে মুখানি তুলিয়ে চাও।
সখী, একটি চুম্বন দাও– গোপনে
একটি চুম্বন চাও॥ প্রতিবর্ণীকরণ
Boli, o golap baala, boli, o aamar golap baala - Tolo mukhani, tolo mukhani - kusumokunjo karo aala Boli, kiser sharom eto ! Sokhi, kiser sharom eto ! Sokhi, paatar maajhare lukaye mukhani kiser sharom eto ! Baala, ghumaye porechhe dhara sokhi, ghumay chandrotaara. Priye, ghumay dikbaalara sabe - ghumay jagot jato. Bolite moner katha, sokhi, emon samay kotha. Priye, tolo mukhani, aachhe go aamar praaner katha kato. Aami emon sudheer sware , sokhi, kohibo tomar kaane - Priye, swaponer moto se katha aasiye poshibe tomar praane. Tabe mukhani tuliye chaao, sudhire mukhani tuliye chaao. Sokhj, ekti chumban daao - gopane ekti chumban daao.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম ও প্রকৃতি · 5(প্রেম ও প্রকৃতি)
- রাগ
- বেহাগ
- তাল
- খেমটা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- শৈশবসঙ্গীত
- প্রকাশিত
- ভারতী
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২০
- স্বরলিপি
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1878(১২৮৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।