ধায় যেন মোর সকল ভালোবাসা
Dhay jeno mor sakol
পূজা
ধায় যেন মোর সকল ভালোবাসা
প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে।
যায় যেন মোর সকল গভীর আশা
প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে॥
চিত্ত মম যখন যেথা থাকে সাড়া যেন দেয় সে তব ডাকে,
যত বাঁধন সব টুটে গো যেন
প্রভু, তোমার টানে, তোমার টানে, তোমার টানে॥
বাহিরের এই ভিক্ষা-ভরা থালি এবার যেন নি:শেষে হয় খালি,
অন্তর মোর গোপনে যায় ভরে
প্রভু, তোমার দানে, তোমার দানে, তোমার দানে।
হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা-কিছু সুন্দর
সকলই আজ বেজে উঠুক সুরে
প্রভু, তোমার গানে, তোমার গানে, তোমার গানে॥ প্রতিবর্ণীকরণ
Dhaay jeno mor sakol bhaalobasa Probhu, tomar paane, tomar paane, tomar paane. Jaayi jeno mor sakol gobhir aasha Probhu, tomar kaane, tomar kaane, tomar kaane. Chitto mamo jakhon jethay thaake Saara jeno dey se tabo daake, Jato bnaadhon sab tute go jeno Probhu, tomar taane, tomar taane, tomar taane. Baahirer ei bhikkhabhara thaali Ebaar jeno nihshese hoy khaali, Antaro mor gopane jaay bhore Probhu, tomar daane, tomar daane, tomar daane. Hey bondhu mor, hey antartaro, E jibone ja kichhu sundor Sakoli aaj beje utthuk sure Probhu, tomar gaane, tomar gaane, tomar gaane.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 94(পূজা)
- উপ-পর্যায়
- প্রর্থন
- তাল
- ঝম্পক
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতন্জলি
- স্থান
- কোল্কত
- স্বরবিতান খণ্ড
- 37
- স্বরলিপি
- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় / ভীমরাও শাস্ত্রী
- রচনাকাল
- 11 June 1910(২৮ জ্যৈষ্ঠ ১৩১৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?