এই-যে তোমার প্রেম, ওগো হৃদযহরণ,
Ei je tomar prem
পূজা
এই-যে তোমার প্রেম, ওগো হৃদযহরণ, এই-যে পাতায আলো নাচে সোনার বরন ॥ এই-যে মধুর আলসভরে মেঘ ভেসে যায আকাশ-'পরে এই-যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ ॥ প্রভাত-আলোর ধারায আমার নযন ভেসেছে । এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে । তোমারি মুখ ওই নুযেছে, মুখে আমার চোখ থুযেছে, আমার হৃদয আজ ছুঁযেছে তোমারি চরণ ॥
প্রতিবর্ণীকরণ
Ei-je tomar prem, ogo hridayoharono, Ei-je paatay aalo naache sonar barono. Ei-je modhur aalosbhare megh bhese jaay aakash-pare, Ei-je baatas dehe kore amritokharono. Probhat-aalor dhaaray aamar nayon bheshechhe, Ei tomari premer baani praane esechhe. Tomari mukh oi nuyechhe, mukhe aamar chokh thuyechhe, Aamar hridoy aaj chhnuyechhe tomari charono.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 526(পূজা)
- উপ-পর্যায়
- সুন্দর
- রাগ
- বিভাস-বাউল
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩৮
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain / সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়১৮৮৬–১৯৭২বিষ্ণুপুর ঘরানার সংগীতজ্ঞ, ‘সংগীতরত্নাকর’ উপাধিতে খ্যাত; রবীন্দ্রসংগীতের স্বরলিপিকার।Eastern Zonal Cultural Centre, from the documentary “The Vishnupur Gharana” · Wikimedia Commons, CC BY 3.0 - রচনাকাল
- 1 September 1909(১৬ ভাদ্র ১৩১৬)
ইংরেজি
Yes, I know, this is nothing but thy love, O beloved of my heart---this golden light that dances upon the leaves, these idle clouds sailing across the sky, this passing breeze leaving its coolness upon my forehead. The morning light has flooded my eyes---this is thy message to my heart. Thy face is bent from above, thy eyes look down on my eyes, and my heart has touched thy feet.
অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর১৮৬১–১৯৪১কবি, সুরস্রষ্টা ও চিত্রকর; গীতবিতানের প্রতিটি গানের কথা ও সুর তাঁরই। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।His first photograph, Calcutta · 1873 ? · 25 Portraits of Rabindranath Tagore (Visva-Bharati, Calcutta, 1951) উৎস
AI অনুবাদ
যন্ত্রে তৈরি — কাব্যিক সূক্ষ্মতা হারাতে পারে। উপরের মানব-অনুবাদই প্রামাণিক।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।