হেলাফেলা সারা বেলা
Helaphela sara bela
প্রেম
হেলাফেলা সারা বেলা একি খেলা আপন-সনে। এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে॥ আঁখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো কাহার হাসি, দুটি ফোঁটা নয়নসলিল রেখে যায় এই নয়নকোণে॥ কোন্ ছায়াতে কোন্ উদাসী দূরে বাজায় অলস বাঁশি, মনে হয় কার মনের বেদন কেঁদে বেড়ায় বাঁশির গানে। সারা দিন গাঁথি গান কারে চাহে, গাহে প্রাণ– তরুতলের ছায়ার মতন বসে আছি ফুলবনে॥
প্রতিবর্ণীকরণ
Helaphela saarabela eki khela aapon-sane. Ei baatase phuler baase mukhokhaani kaar pare mone. Aankhir kaachhe beray bhaasi ke jaane go kaahar haasi, Duti phota nayonsolil rekhe jaay ei nayonkone. Kon chhaayate kon udaasi dure baajay alas bnaashi, Mone hoy kaar moner bedon knede beray bnaashir gaane Saaradin gnaathi gaan kaare chaahe, gaahe praan - Torutale chhaayar moton bose aachhi phulobone.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 301(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৫০ (শেফালি)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain / জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1897(১৩০৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।