হল না লো, হল না, সই, হায়–
মরমে মরমে লুকানো রহিল, বলা হল না॥
বলি বলি বলি তারে কত মনে করিনু–
হল না লো, হল না সই॥
না কিছু কহিল, চাহিয়া রহিল,
গেল সে চলিয়া, আর সে ফিরিল না।
ফিরাব ফিরাব ব’লে কত মনে করিনু–
হল না লো, হল না সই॥
প্রতিবর্ণীকরণ
Holo na lo, holo na, soi, haay -
Marome marome lukano rohilo, bala holo na.
Boli boli boli taare kato mone korinu -
Holo na lo, holo na soi.
Na kichhu kohilo, chaahiya rohilo,
Gelo se choliya, aar se phirilo na.
Phirabo phirabo bole kato mone korinu -
Holo na lo, holo na soi.
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর১৮৪৯–১৯২৫রবীন্দ্রনাথের মেজদাদা — নাট্যকার, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। বাংলা গানে স্বরলিপির প্রচলনে অগ্রণী; কিশোর কবির প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা ছিল বড়।Photographer unknown, before 1925 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1885(১২৯২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।