কি করিনু হায় !
এ ত নয় রে করিশিশু, ঋষির তনয় !
নিঠুর প্রখর বাণে রুধিরে আপ্লুতকায়
কার রে প্রাণের বাছা ধুলাতে লুটায় !
কি কুলগ্নে না জানি রে ধরিলাম বাণ,
কি মহাপাতকে কার বধিলাম প্রাণ !
দেবতা, অমৃতনীরে হারা-প্রাণ দাও ফিরে,
নিয়ে যাও মায়ের কোলে মায়ের বাছায় !
প্রতিবর্ণীকরণ
Ki korinu haay !
E to noy re kori-shishu. Rishir tanoy !
Nitthur prokhar baane rudhire aaplutokaay,
Kaar re praaner baachha dhulate lutay.
Ki kulagne na jaani re dhorilam baan,
Ki mahapaatke kaar bodhilam praan.
Debota, amritonire haara-praan daao phire,
Niye jaao maayer kole maayer baachhay !
ইন্দিরা দেবী চৌধুরানীইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain
রচনাকাল
1882(১২৮৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।