কোন্ খেপা শ্রাবণ ছুটে এল
Kon khepa shrabon
প্রকৃতি
কোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়।
দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়॥
মাঠে মাঠে পুলক লাগে ছয়ানটের নৃত্যরাগে,
শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে যায়॥
কী কথা সে বলতে এল ভরা ক্ষেতের
কানে কানে।
লুটিয়ে-পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে।
মেঘে অধীর আকাশ
কেন ডানা-মেলা গরুড় যেন–
পথ-ভোলা এই পথিক এসে পথের বেদন আনল ধরায়॥ প্রতিবর্ণীকরণ
Kon khepa shraabon chhute elo aashwineri aanginaay. Duliye jata ghanoghata paagol haawar gaan se gaay. Maathe maathe pulok jaage chhaayanater nrityoraage, Sharot robir sonar aalo udaas hoye miliye jaay. Ki kotha se bolte elo bhora kheter kaane kaane Lutiye pora kiser knaadon utthechhe aaj nobin dhaane. Meghe aadhir aakash keno daana mela gorur jeno - Path bhola ek pothik ese pather bedon aanlo dhoray.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 155(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শরত
- রাগ
- কেদর
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- শরত
- সংকলন
- প্রোবসি
- প্রকাশিত
- প্রোবসি
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 11 (Ketaki) / 16 (Geetapanchashika)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর / জ্যোতিরিন্দ্রনথ তগোরে
- রচনাকাল
- September 1915(আশ্বিন ১৩২২)
এখনও কোনো অনুবাদ নেই।