গান / চণ্ডালিকা

মাটি তোদের ডাক দিয়েছে— আয় রে চলে

Mati toder dak diyechhe

চণ্ডালিকা চণ্ডালিকা থেকে · দৃশ্য 1
মাটি তোদের ডাক দিয়েছে— আয় রে চলে
আয় আয় আয় ।
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে—
মরি হায় হায় হায় ।
হাওয়ার নেশায় উঠল মেতে,
দিগ্বধূরা ফসল-ক্ষেতে,
রোদের সোনা ছড়িয়ে পড়ে ধরার আঁচলে—
মরি হায় হায় হায় ।
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল ।
ঘরেতে আজ কে রবে গো,
খোলো দুয়ার খোলো ।
আলোর হাসি উঠল জেগে,
পাতায় পাতায় চমক লেগে
বনের খুশি ধরে না গো, ওই যে উথলে—
মরি হায় হায় হায় ॥

প্রতিবর্ণীকরণ

Maati toder daak diyechhe aay re chole,
Aay aay aay.
Daala je taar bhorechhe aaj paaka phasole -
Mori   haay haay haay.
Haawar neshaay utthlo mete,
Digbodhura phasal-khete,
Roder sona chhoriye pare dharar aanchole -
Mori   haay haay haay.
Matther bnaashi shune shune aakash khushi holo.
Gharete aaj ke rabe go,
Kholo duwar kholo.
Aalor haasi utthlo jege,
Paatay paatay chamok lege
Boner khushi dhare na go, oi-je uthale -
Mori   haay haay haay.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান